জাতীয় ফিচার

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ফের ছয় মাস বাড়ছে

ষষ্ঠ দফা বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুক্তির শর্ত ও আইন অনুযায়ী তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ছাড়া আর কিছু করার নেই।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মূলত- আগামী ২৫ মার্চ বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের চলমান মেয়াদ শেষ হবে এবং ২৬ মার্চ থেকে অষ্টমবারের মতো বাড়ানো দণ্ড স্থগিতের মেয়াদ শুরু হবে।

এর আগে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এবারের আবেদনেও তারা আগের মতোই খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। ফাইলটা আমার হস্তান্তর করা হয়েছে। আমাকে এটি বিবেচনা করতে হবে, পড়তে হবে, দেখতে হবে। তবে ফাইলটা অতিসত্তর নিষ্পত্তি করা হবে।

আইনমন্ত্রী বলেন, বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী যেই শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে এর বাইরে আইনিভাবে আমাদের আর কিছু করার নেই। তার পরেও আমি দেখছি, প্রথম যে চিঠি লেখা হয়েছিল, সেই আকারে একইভাবে আবার আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র